Bangladesh Age
Category Ads 1

দেশের সংবাদ

Category Ads 2

মধুমতি সেতু এলাকায় ১৭৯ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

​গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেনসিডিল সদৃশ মাদকসহ (উইনসেরেক্স) তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার মোঃ হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), মোঃ তরিকুল ইসলাম (৪২) ও মোঃ শাহারিয়ার হোসেন (২৫)।​র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা পৌনে একটার দিকে মধুমতি সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের হেফাজতে থাকা ১৭৯ বোতল মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা সাতক্ষীরা থেকে মাদকের চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।​র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।​কাশিয়ানী থানার পুলিশ জানায়, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিকেলে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মধুমতি সেতু এলাকায় ১৭৯ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার
Category Ads 3
Category Ads 8